সাভারে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে দেশের উন্নতি হবে

সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে বাংলাদেশে আরও ব্যাপক উন্নতি হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। গতকাল বুধবার দুপুরে সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) বঙ্গবন্ধু শীর্ষক এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, জনগণই সব ক্ষমতার উৎস তাই জনগণকে সঠিকভাবে সরকারি কর্মকর্তা ও কর্মচারী সেবা দেবে জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

আলোচনা সভায় এ সময় বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মনজুর হোসেনসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।