যুক্তরাজ্য নৌবাহিনীর যুদ্ধজাহাজের বাংলাদেশ সফর

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘এইচএমএস কেন্ট’ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছায়। চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এস এম মঈন উদ্দীন জাহাজের অধিনায়ককে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডিফেন্স অ্যাডভাইজরসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে জাহাজটি বাংলদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা আবু বকর তাদের স্বাগত জানায়। বিজ্ঞপ্তি।