নয়াপল্টনে মির্জা আব্বাস

খালেদা জিয়াকে মেরে ফেলাই সরকারের লক্ষ্য

খালেদা জিয়াকে তিলে তিলে মেরে ফেলাই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু এই সরকার সেটা দেবে না।’ গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘খালেদা জিয়াকে তিলে তিলে মেরে ফেরার উদ্দেশ্যে মাত্র ২ কোটি টাকার একটি মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। দেশের জনগণ জানে ট্রাস্টের সেই দুই কোটি টাকা ব্যাংকে এখন ৮ কোটি টাকা হয়ে গেছে। সেই টাকা তিনি নিজেও খাননি, বিদেশেও পাচার করেননি।

অথচ আজকে সরকারের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ধরা পড়ছে। তাদের কোনো শাস্তি হচ্ছে না।’