জাতীয় বিশ্ববিদ্যালয়

২১ অক্টোবর থেকে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ২১ অক্টোবর থেকে অনলাইনের পাশাপাশি শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান কার্যক্রম শুরু হবে। একই দিন ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ^বিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম।