বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এদিন বিশ্ববিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীকে ফাইজারের প্রথম ডোজ টিকা দেওয়া হয়।
এ সময় উপাচার্য বলেন, স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেছি। ক্রমান্বয়ে বিশ্ববিদ্যালয়ের তৃতীয়, দ্বিতীয় ও প্রথম বর্ষের সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে। আবাসিক হলে উঠতে চাইলে প্রতিটা শিক্ষার্থীকে কমপক্ষে ১ ডোজ টিকা নিতে হবে।