নোয়াখালীর সোনাইমুড়ীতে পচা মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা ও হাজী বিরিয়ানি হাউস নামের একটি দোকান সাময়িক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩০ কেজি রান্না করা ও ৭০ কেজি কাঁচা পচা মাংস জব্দ করা হয়।
সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান শনিবার রাত ১০টায় এ অভিযান পরিচালনা করেন।
সোনাইমুড়ী বাজারের হাজী বিরিয়ানি হাউস প্রতারণা করে পচা মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩০ কেজি রান্না করা ও ৭০ কেজি কাঁচা পচা মাংস জব্দ করা হয়।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান দেশ রূপান্তরকে জরিমানা ও দোকান সাময়িক বন্ধ করে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।