মধ্যরাতে ২৫ তলা থেকে পড়ে যমজ দুই ভাইয়ের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে চৌদ্দ বছর বয়সী যমজ দুই ভাই গভীর রাতে তাদের অ্যাপার্টমেন্ট ভবনের ২৫ তলা থেকে পড়ে মারা গেছে।

২৫ তলা থেকে তারা কীভাবে পড়ে গেল তা স্পষ্ট নয়।

পুলিশ জানায়, ছেলে দুটির বাবা অফিসের কাজে মুম্বাইয়ে সফরে ছিলেন। যমজদের মা ও বোন বাড়িতে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার মধ্যরাতের পরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের সিদ্ধার্থ বিহারের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে।

বিজয় নগর থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘গত রাতে প্রায় ১ টার দিকে সত্যনারায়ণ এবং সূর্যনারায়ণ নামের ওই দুই ভাই তাদের অ্যাপার্টমেন্ট ভবনের ২৫ তলা থেকে পড়ে যান এবং তাৎক্ষণিকভাবে মারা যান। মৃতদেহগুলি পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে’।

তারা নবম শ্রেণির ছাত্র ছিল।