দৈনিক দেশ রূপান্তর-এর নড়াইল প্রতিনিধি মো. আব্দুস সাত্তারের পিতা গোলাম মোস্তফা গতকাল রবিবার ভোর ৪টা ৩০ মিনিটে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি স্ত্রী, ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।
গতকাল বাদ জোহর বাড়িভাঙ্গা গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে বাড়িভাঙ্গা হান্দলা সম্মিলিত কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে নড়াইল প্রেস ক্লাবের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।