গাজীপুরে গৃহহীনকে ঘর উপহার দিল জেলা যুবলীগ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আওয়ামী যুবলীগের আশ্রয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে গৃহহীনকে নতুন গৃহ নির্মাণ করে দিয়েছে গাজীপুর জেলা যুবলীগ। গতকাল রবিবার দুপুর আনুষ্ঠানিকভাবে ওই গৃহহীনকে তার ঘরের চাবি বুঝিয়ে দেন জেলা যুবলীগের আহ্বায়ক এসএম আলতাফ হোসেন। জেলা যুবলীগের আহ্বায়ক এসএম আলতাফ হোসেন জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আওয়ামী যুবলীগের আশ্রয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর বাসন এলাকায় স্বামী পরিত্যক্তা হাজেরা বেগমকে জেলা যুবলীগের পক্ষ থেকে দুই কক্ষের সেমিপাকা ঘর তৈরি করে দেওয়া হয়। ঘর হস্তান্তরকালে ভার্চুয়ালি যুক্ত থেকে এর উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।