দ্বিতীয় অধ্যায় : কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি
বহুনির্বাচনী
১. কোন ড্রাইভ দেখতে পেন বা কলমের মতো?
ক. কলম ড্রাইভ খ. পেনড্রাইভ
গ. পেনসিল ড্রাইভ ঘ. হার্ডডিস্ক ড্রাইভ
২. এক্সটারনাল হার্ডডিস্ক কীসের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে যুক্ত করা হয়?
ক. পেনড্রাইভের খ. স্টোরেজের
গ. ইউএসবি পোর্টের ঘ. মাইক্রোচিপের
৩. হার্ডডিস্ক কত ধরনের হয়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৪. ১৯৮০ সালে ১ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতাসম্পন্ন হার্ডডিস্কের আকার ছিল-
ক. টিভির সমান খ. ওভেনের সমান
গ. বড়সড় ফ্রিজের সমান ঘ. আলমিরার সমান
৫. ডিভিডির দুপাশে কী দ্বারা সুরক্ষিত থাকে-
ক. পাতলা অ্যালুমিনিয়ামের পাত
খ. পলিকার্বনেট প্লাস্টিক
গ. লেজার বিম
ঘ. লেজার বিম অ্যালুমিনিয়ামের পাত
৬. পেনড্রাইভের অপর নাম কী?
ক. রিমোভেবল ডিস্ক খ. ফ্লপি ডিস্ক
গ. ফ্লাশ ড্রাইভ ঘ. স্টোরেজ ড্রাইভ
৭. কোনটি রেকর্ড করার সবচেয়ে সুবিধাজনক ডিভাইস?
ক. সিডি খ. ডিভিডি
গ. হার্ড ড্রাইভ ঘ. পেনড্রাইভ
৮. তথ্য পরিবহনে সহজ মাধ্যম কোনটি?
ক. রম খ. র্যাম
গ. সিডি ঘ. পেনড্রাইভ
৯. সিডি বা ডিভিডির নিচে কী থাকে?
ক. দস্তার পাত খ. অ্যালুমিনিয়ামের পাত
গ. টিনের পাত ঘ. লোহার পাত
১০. মেমোরি কার্ড হতে পারে-
i. নানা আকৃতির ii. একই আকৃতির
iii. বিভিন্ন ক্ষমতার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. বর্তমানে ডিভিডির ব্যাপক জনপ্রিয়তার কারণ-
i. তথ্য ধারণক্ষমতা অনেক ii. সহজে বহন করা যায়
iii. মূল্য কম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর
১. খ, ২. গ, ৩. ক, ৪. গ, ৫. খ, ৬. গ, ৭. গ, ৮. ঘ, ৯. খ, ১০. খ, ১১. ঘ