জেলেপল্লীতে আগুন: রংপুরের সেই তরুণ জয়পুরহাট থেকে আটক

যার ফেইসবুকে পোস্টের কারণে কথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরে জেলেপল্লীর বাড়িঘর পোড়ানো হয় সেই তরুণকে জয়পুরহাট থেকে আটক করেছে পুলিশ।

সোমবার তাকে আটক হয় বলে রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। 

ফেইসবুকে এক হিন্দু তরুণ ‘ধর্মীয় অবমাননাকর’ পোস্ট দিয়েছেন অভিযোগ তুলে রবিবার রাতে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় জেলেপল্লীতে উত্তেজনা ছড়ানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণের বসতবাড়ির আশপাশে অবস্থান নিয়ে বাড়িটি রক্ষা করলেও পল্লীর অপর বাড়িঘরে হামলাকারীরা আগুন দেয়।