২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়ন, ২০১২’র রানার্সআপ শ্রীলঙ্কাকে এবার বাংলাদেশের মতো প্রথম রাউন্ড খেলতে হচ্ছে। নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় দিয়ে সেই রাউন্ড শুরু করেছে লঙ্কানরা। আজ দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে খেলতে হবে তাদের, যারা নেদারল্যান্ডসকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে।