রাজধানীতে মাদক বিক্রি-সেবনের অভিযোগে গ্রেপ্তার ৬১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৬,৮০৫ পিস ইয়াবা, ৪৪৩ গ্রাম ১২৫ পুরিয়া হেরোইন, ৬ কেজি ৪৮০ গ্রাম গাঁজা, ৩৫ বোতল ফেনসিডিল, ৩০টি নেশাজাতীয় ইনজেকশন ও ১ গ্রাম আইস উদ্ধার মূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা হয়েছে।