যশোরে আনোয়ার শীটের রিটেইলার কনফারেন্স অনুষ্ঠিত

যশোরের বেনাপোল পৌর অডিটোরিয়ামে বুধবার অনুষ্ঠিত হলো আনোয়ার শীটের রিটেইলার কনফারেন্স।

এ আয়োজনে অংশ নেন যশোর, নড়াইল, ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ অঞ্চলের রিটেইলাররা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার শীটের ডিরেক্টর সেলস মোজাম্মেল হক ও আনোয়ার গ্রুপের জেনারেল ম্যানেজার মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন মোল্লা ওমর শরীফ।

আনোয়ার শীটের আগামী বছরের ব্যবসায়িক কৌশল ছিল অনুষ্ঠানের প্রধান আলোচ্য।