নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীকে খুঁজতে গিয়ে তার বন্ধুদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (২০)। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুই ধর্ষককে বুধবার (২০ অক্টোবর) মধ্যরাতে গ্রেফতার করেছে।
এর আগে ওই গৃহবধু বাদী হয়ে দুই ধর্ষককে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতাররা হলো ফতুল্লা থানার উত্তর হাজীগঞ্জ পাঠানতলি আদর্শ কলোনী কবরস্থান সংলগ্ন মৃত বাবুল মিয়ার পুত্র সজিব (২১) ও একই থানার পশ্চিম তল্লার ডাক্তার বাড়ীর মো. ইদ্রিস আলীর পুত্র শাকিল (১৯)।
মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুরুজ্জামান জানান, ওই গৃহবধূর স্বামী স্থানীয় একটি প্রিন্টিং কারখানায় কাজ কররেন। গত কয়েকদিন আগে অরেকটি মেয়েকে বিয়ে করে অনত্র বসবাস শুরু করেন। বিষয়টি জানতে পেরে চলতি মাসের ওই গৃহবধূ তার স্বামীকে খুঁজতে বের হয়ে সেই প্রিন্টিং কারখানার সামনে যান। এ সময় ওই গৃহবধূর সাথে রাত ১০টার দিকে তার স্বামীর দুই বন্ধু সজিব ও শাকিলের দেখা হয়। তারা তার স্বামীকে খুঁজে বের করে দেওয়ার কথা বলে রাত ১২টার দিকে ফতুল্লা থানার উত্তর হাজীগঞ্জ পাঠানতলি কবরস্থানের পার্শ্বে মোবাইল টাওয়ার সংলগ্ন মাঠের মধ্যে নিয়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে।