চতুর্থ অধ্যায় : মালিকানার ভিত্তিতে ব্যবসায়
বহুনির্বাচনী
১. ভারত উপমহাদেশে প্রথম কোম্পানি আইন পাস হয় কত সালে?
ক. ১৮২০ সালে খ. ১৮৩০ সালে
গ. ১৮৪০ সালে ঘ. ১৮৫০ সালে
২. ক, খ এবং গ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি মুদি ও মনিহারির দোকান পরিচালনা করছেন। তাদের প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠনের অন্তর্ভুক্ত?
ক. এক মালিকানা খ. অংশীদারি
গ. যৌথ মূলধনী ঘ. সমবায়
৩. নিচের কোনটি কোম্পানির সংবিধান?
ক. স্মারকলিপি খ. পরিমেল নিয়মাবলি
গ. বিবরণপত্র ঘ. চুক্তিপত্র
৪. কেন্দ্রীয় সমবায় সমিতি নিবন্ধনের জন্য কত টাকার ট্রেজারি চালান আবেদন পত্রের সঙ্গে নিবন্ধকের কাছে জমা দিতে হয়?
ক. ৫০ টাকা খ. ৫০০ টাকা
গ. ১,০০০ টাকা ঘ. ৫,০০০ টাকা
৫. ‘বাংলাদেশ টেলিভিশন’ কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান?
ক. শিল্প খ. সেবা
গ. তথ্য ঘ. পরিবহন
৬. এক মালিকানা ব্যবসায়ের জন্য খুবই উপযোগী
i. দীর্ঘদিন ব্যবহার করা যায় অতি দামি এমন পণ্য
ii. প্রতিনিয়ত রুচি ও ফ্যাশন পরিবর্তন হয় এমন পণ্য
iii. ব্যক্তি শিল্পকর্মের যোগসূত্র রয়েছে এমন পণ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. সর্বপ্রথম কোম্পানি আইন কোথায় পাস হয়?
ক. ব্রিটেনে খ. ফ্রান্সে
গ. ভারতে ঘ. যুক্তরাষ্ট্রে
৮. সুমি, সুরভী ও নিহা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ২০২০ সালের শুরুতে যথাক্রমে ৮০,০০০ টাকা, ৭০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকা মূলধন সরবরাহ করে একটি অনলাইন বুটিক শপের ব্যবসায় শুরু করে। ২০২০ সালের শেষে তাদের ব্যবসায়ে ৯০,০০০ টাকা মুনাফা অর্জিত হয়। চুক্তিপত্রে মুনাফা বণ্টন সম্পর্কে কিছু উল্লেখ না থাকলে সুমি কত টাকা মুনাফা পাবে?
ক. ৩৬,০০০ টাকা
খ. ৩১,৫০০ টাকা
গ. ৩০,০০০ টাকা
ঘ. ২২,৫০০ টাকা
৯. কত সালে কলকাতায় বেঙ্গল কো-অপারেটিভ ফেডারেশন প্রতিষ্ঠা হয়?
ক. ১৯১২ সালে খ. ১৯১৮ সালে
গ. ১৯২৪ সালে ঘ. ১৯৩০ সালে
উত্তর
১. ঘ, ২. খ, ৩. ক, ৪. গ, ৫. খ, ৬. গ, ৭. ক, ৮. গ, ৯. খ