মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
পদ ও যোগ্যতা : ওয়্যারলেস অপারেটর ৬ জন। এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৮৮০০-২১৩১০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। বাংলাদেশ ব্যাংকের এই (https://dnc.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ২৫ অক্টোবর ২০২১ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও অন্যান্য দরকারি সব তথ্য জানা যাবে প্রকাশিত বিজ্ঞপ্তি ও অধিদপ্তরের এই (www.dnc.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ৪১, সেগুনবাগিচা, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৫ সেপ্টেম্বর, পৃষ্ঠা ৬
প্রকল্প পরিচালকের কার্যালয়
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প
পদ ও যোগ্যতা : ক্ষেত্র সহকারী ১৩৪ জন। বিজ্ঞান বিভাগে ন্যূনতম এইচএসসি পাস। ৪ বছর মেয়াদি মৎস্য ডিপ্লোমা পাসকৃতদের অগ্রাধিকার। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ৩২ বছর। প্রকল্প পরিচালকের কার্যালয়, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, কক্ষ নম্বর : ৫১১, মৎস্য ভবন, ১৩ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, রমনা, ঢাকা; এই ঠিকানায় আবেদন জমা দেওয়া যাবে ২৫ অক্টোবর ২০২১ অফিস চলাকালীন পর্যন্ত। আবেদনসহ অন্যান্য দরকারি সব তথ্য জানা যাবে মৎস্য অধিদপ্তরের এই (www.fisheries.gov.bd)ওয়েবসাইটে।
সূত্র : সমকাল, ২৬ সেপ্টেস্বর, পৃষ্ঠা ৬
কারিগরি শিক্ষা অধিদপ্তর
পদ ও যোগ্যতা : হিসাবরক্ষক ২২ জন। ব্যবসা শিক্ষায় অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে এমএস ওয়ার্ড এর কাজে দক্ষ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। প্লাম্বার/পাম্প অপারেটর ১ জন। এসএসসি বা সমমানের পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর মেয়াদি ট্রেড সার্টিফিকেট অথবা এসএসসি ভোকেশনাল পাসসহ ইলেক্ট্রিসিটি লাইসেন্সিং বোর্ডেও বি গ্রেড সার্টিফিকেট প্রাপ্ত। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। http://dtev.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৭ অক্টোবর ২০২১ সন্ধ্যা ৬টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও অন্যান্য দরকারি সব তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির এই (www.techedu.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : কারিগরি শিক্ষা অধিদপ্তর, ভোকেশনাল শাখা, এফ-৪/বি, আগারগাঁও, শের-ই বাংলা নগর, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৭ অক্টোবর, পৃষ্ঠা ৬
গ্রন্থনা : আনিকা তাহসিন