অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলার আবেদন

চট্টগ্রামের আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। চট্টগ্রামভিত্তিক লেখক-সাহিত্যিকদের সংগঠন চট্টগ্রাম একাডেমির এক প্রকাশনায় প্রকাশিত অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর একটি লেখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করা হয়েছে অভিযোগ করে গত মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদের আদালতে মামলার আবেদন করেন স্থানীয় আওয়ামী লীগের কর্মী নাজিম উদ্দিন সুজন।

মামলার অন্য দুই আসামি হলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক রাশেদ রউফ এবং লেখক নেছার আহমেদ। মামলাটি গ্রহণ করা হবে কি না সে বিষয়ে আগামী রবিবার আদেশের জন্য দিন রেখেছে আদালত।