ড. দেবাশীষ সরকার বারির মহাপরিচালক

কৃষিবিজ্ঞানী ও কীটতত্ত্ববিদ ড. দেবাশীষ সরকারকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয় জারি করা এক আদেশে বারির মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পান তিনি। এর আগে ড. দেবাশীষ বারির পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র, ঈশ্বরদী ও পাবনা) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, কীটতত্ত্ব বিভাগ, বারি, গাজীপুরে কর্মরত ছিলেন।

তিনি ১৯৯০ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের লাক্ষা গবেষণা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন।