টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় বাবা ও ছেলে আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার হাতিলা এলাকায় ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে তাৎক্ষণিক তিনজনের নাম জানা গেছে। এরা হলেনÑমা সারা মণি (২৮) ও বাবা আজগর আলী (৩৮) ও ছেলে আব্দুল্লাহ (৭)। হতাহতরা টাঙ্গাইলের বাসাইল উপজেলার সোনালিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা জেলার বাসাইল উপজেলার সোনালিয়া থেকে মোটরসাইকেল যোগে টাঙ্গাইলের কোদালিয়া যাচ্ছিলেন। কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে ট্রেনটি সদর উপজেলার হাতিলা এলাকায় পৌঁছালে রেলক্রসিং পার হওয়ার সময় ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে ট্রেনে কাটা পড়ে নিহত হয়।