অনূর্ধ্ব-২৩ দলে জুলকারনাইন

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ের চূড়ান্ত দলে ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার ইউসুফ জুলকারনাইনকে নিয়েছেন কোচ মারুফুল হক। গতকাল দল ঘোষণার সময় ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারকে নিয়ে প্রশংসা ঝরল কোচের কণ্ঠে, ‘সে টেকনিক্যালি সাউন্ড। ট্যাকটিক্যালি ধীরে ধীরে উন্নতি করছে। একটু একটু করে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে সে।’ ২৭ অক্টোবর উজবেকিস্তানে শুরু হবে বাছাইয়ের গ্রুপ পর্ব।