৫-১ আশা ইউনিসের

পাকিস্তানকে ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারত। এখন পর্যন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে পাঁচবার দেখা হয়েছে দু’দলের। প্রতিবারই জিতেছে ভারত। স্কোরলাইন ৫-০। পাকিস্তানের ২০০৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ইউনিস খানের আশা এবার ৫-১ হবে। ‘পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে আমি আশা করব রেকর্ডটা এবার ৫-০ থেকে ৫-১ হবে। এমনিতে এটা দারুণ চাপের ম্যাচ। বিশেষ পরিস্থিতিতে যারা পারফর্ম করতে পারবে তারাই জিতবে’Ñ বলেছেন ইউনিস। শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফর্ম করার চাপ নিয়ে খেলতে নামা বিরাট কোহলি সম্পর্কে ইউনিস বলেন, ‘বিরাট কিংবদন্তি। ধারাবাহিকভাবে ও যে পারফর্ম করে আসছে তা সত্যিই দারুণ। ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই হাইপ্রেশার। তবে বিরাট জানে কীভাবে সেই চাপ সামলাতে হয়।’