সাবেক অস্ট্রেলীয় ফাস্ট বোলার ব্রেট লি মনে করেন, এবার বিশ্বকাপ মাতাবেন ভারতীয় ক্রিকেটাররা। ওপেনার লোকেশ রাহুল হবেন বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। তার সতীর্থ পেসার মোহাম্মদ শামি হবেন সর্বোচ্চ উইকেটশিকারি। টি-টোয়েন্টিতে রাহুলের গড় ৪০-এর বেশি। এবারের আইপিএলে ১৩ ইনিংসে ৬ ফিফটিতে ৬২৬ রান করেন, যা আসরের তৃতীয় সর্বোচ্চ। আর শামি ১৪ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন আইপিএলে। লি’র দৃষ্টিতে ভারতই এবার শিরোপা জয়ে টপ ফেভারিট, ‘টপ অর্ডারের ৪-৫ ব্যাটসম্যান এবং দুর্দান্ত বোলিং আক্রমণ ভারতকে শিরোপার দাবিদার করেছে। কয়েক মাস ধরেই মনে হচ্ছে যে রাহুল হবে এ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক, আর শামি সবচেয়ে বেশি উইকেট নেবে।’