চাকরি

কারিগরি শিক্ষা অধিদপ্তর

পদ ও যোগ্যতা : লাইব্রেরিয়ান (গ্রেড ১৩) ৫০ জন। অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা পাস। কম্পিউটারে এমএস ওয়ার্ডের কাজে দক্ষ। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। গাড়িচালক ভারী (গ্রেড-১৫) ৩ জন। জেএসসি বা অষ্টম বা সমমানের পাসসহ ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী। অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম: ৯৭০০-২৩৪৯০ টাকা।

সহকারী কাম স্টোরকিপার ৪ জন। ব্যবসা শিক্ষায় এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। কম্পিউটারে এমএস ওয়ার্ডের কাজে দক্ষ। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

এডিএ কাম স্টোরকিপার দুজন। ব্যবসা শিক্ষায় এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। কম্পিউটারে এমএস ওয়ার্ডের কাজে দক্ষ। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর ১ জন। এসএসসি বা সমমানের পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর মেয়াদি ট্রেড সার্টিফিকেট অথবা এসএসসি ভোকেশনাল পাসসহ ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডেও বি গ্রেড সার্টিফিকেটপ্রাপ্ত। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

ড্রাইভার কাম মেকানিক্স ২ জন। জেএসসি বা অষ্টম বা সমমানের পাসসহ ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী অথবা হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী। অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম: ৯৩০০-২২৪৯০ টাকা।

ইলেকট্রিশিয়ান/প্রজেক্ট অপারেটর ১ জন। এসএসসি বা সমমানের পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ মাস মেয়াদি ট্রেড সার্টিফিকেট অথবা এসএসসি ভোকেশনাল পাসসহ ৬ মাসের বাস্তব কাজের অভিজ্ঞতা এবং ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডেও বি গ্রেড সার্টিফিকেটপ্রাপ্ত। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। কেয়ারটেকার ৫৬ জন। এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। কম্পিউটারে এমএস ওয়ার্ডের কাজে দক্ষ। বেতনক্রম: ৯৩০০-২২৪৯০ টাকা। অফিস সহকারী কাম স্টোরকিপার ৪২ জন। ব্যবসা শিক্ষায় এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। কম্পিউটারে এমএস ওয়ার্ডের কাজে দক্ষ। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। অফিস সহায়ক/গার্ডেনার ৮ জন। এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৮২৫০-২০,০১০ টাকা। অফিস সহায়ক ১১৭ জন। এসএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০,০১০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। যঃঃঢ়://ফঃবা.ঃবষবঃধষশ.পড়স.নফ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৭ অক্টোবর ২০২১ সন্ধ্যা ৬টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও অন্যান্য দরকারি সব তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির এই (িি.িঃবপযবফঁ.মড়া.নফ) ওয়েবসাইটে। যোগাযোগ : কারিগরি শিক্ষা অধিদপ্তর, ভোকেশনাল শাখা, এফ-৪/বি, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৭ অক্টোবর, পৃষ্ঠা ৬

গ্রন্থনা : আনিকা তাহসিন