রাজধানীর শ্যামলীতে ইডেন অটোস মোটরসাইকেল শো-রুমে ডাকাতির ঘটনার মূলহোতা মো. জহিরুল ইসলাম জহিরসহ ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকার কেরানীগঞ্জ ও ধামরাই থেকে লুণ্ঠিত অর্থ ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও অন্যান্য আলামতসহ তাদের গ্রেপ্তার করে র্যাব।
রবিবার বেলা সাড়ে ১১টায় কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফ করা হবে বলে এসএমএস বার্তায় র্যাব জানিয়েছে।