রোহিত শেঠি ও অক্ষয়ের ‘উত্তেজনা’ ক্যাটরিনার গোপন ক্যামেরায়

ক্যাটরিনা কাইফকেই যেন এবার সেরা কমেডিয়ান অভিনেত্রীর পুরষ্কারটি দিতে হবে। সূর্যবংশী এই তারকা রবিবার আমাদের দেখিয়েছেন যে, তার সহ-অভিনেতা অক্ষয় কুমার এবং পরিচালক রোহিত শেঠি তাদের একসঙ্গে ছবির প্রমোশনের প্রথম দিনে কতটা ‘উত্তেজিত’ এবং তার ভিডিও পোস্ট পোস্ট দেখে হাসতে হাসতে আপনার পেটে খিল ধরে যাবে।

রবিবার সকালে ক্যাটরিনা একটি ক্লিপ শেয়ার করেছেন, যেখানে ‘ক্লান্ত’ অক্ষয় কুমারকে ‘চোখ বন্ধ করে রোহিত শেঠির কোলে মাথা রেখে জানালার পাশে বিশ্রাম নিতে দেখা যায়। ক্লিপটিতে ব্যঙ্গাত্মকভাবে ক্যাটরিনা কাইফ বলেন, ‘বন্ধুরা, এটি সূর্যবংশীর প্রচারের প্রথম দিন এবং আমি রোহিত স্যার এবং অক্ষয়কে এতটা উত্তেজিত কখনও দেখিনি। তারা শক্তিতে পূর্ণ, হাআআ (চিৎকার) এর মতো উত্তেজিত। আমি বলতে চাচ্ছি শুধু তাদের দিকে তাকান’।

রোহিত শেঠি যখন লক্ষ্য করলেন যে, অভিনেত্রী তাদের একটি ভিডিও রেকর্ড করছেন, তিনি হাসি দিয়ে তাকে বলেন, ‘এই ক্লিপটি রেকর্ড করবেন না’, এবং তারপরে অক্ষয় কুমারকে এই বলে জাগিয়ে তোলেন, ‘তিনি একটি ক্লিপ রেকর্ড করছেন’।

অক্ষয় দ্রুত উঠে সোজা হয়ে বসে, ক্যাটরিনাকে রেকর্ডিং বন্ধ করতে বলে, ‘রেকর্ড করো না, তোমার কি সমস্যা!’

ক্যাটরিনা কাইফ হাসতে হাসতে উত্তর দেন, ‘আপনি যদি ভোর ৫টায় ঘুম থেকে উঠেন তবে আপনি ক্লান্ত বোধ করবেন না’!

অক্ষয় কুমার তারপরও জোর দিয়ে রেকর্ডিং বন্ধ করতে বলেন। ‘ক্যাটরিনা, রেকর্ড করো না। সুন্দর লাগছে না, আমাদের একটা সুনাম আছে,’ রোহিত শেঠির সাথে উঠে এগিয়ে যেতে শুরু করার সময় অক্ষয় আবারও তাকে হাসি মুখে বলেন, ‘তোমার কি হয়েছে ... রেকর্ড করো না, বেরিয়ে যাও!’ এসময় কোন কিছুর উপর হোঁচট খেয়ে মেঝেতে পড়ে যায় অক্ষয় এবং মজা করে চিৎকার করে। হাসিতে ফেটে পড়েন ক্যাটরিনা কাইফ ও রোহিত শেঠি। পরিচালক তখন অক্ষয় কুমারকে উঠতে সাহায্য করেন এবং তারা ক্যাটরিনা কাইফের কাছ থেকে পালিয়ে যান।

ইনস্টাগ্রামে এই হাসির ক্লিপটি শেয়ার করে ক্যাটরিনা কাইফ লিখেছেন, ‘শুধু আমাদের প্রথম দিনের প্রমোশনের জন্য ছেলেদের উত্তেজনা দেখুন #sooryavanshiintheatres #sundayvibes #sooryavanshi ৫ নভেম্বর’।

অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ এবং রোহিত শেঠি একসঙ্গে সূর্যবংশীর প্রচার শুরু করেছেন, যা আগামী রবিবার (৫ নভেম্বর) সিনেমা হলে মুক্তি পাবে। রণবীর সিং এবং অজয় দেবগনও তাদের সঙ্গে যোগ দেবেন। সিনেমায় তাদের বিশেষ উপস্থিতি আছে।

কয়েকদিন আগে অক্ষয় কুমার সূর্যবংশীর সেট থেকে নিজের এবং রণবীর সিংয়ের একটি হাসির ভিডিও শেয়ার করেছিলেন এবং লিখেছিলেন, ‘এখানে রণবীর সিং এবং আমার #AilaReAillaaStep। আপনার সেরা, পাগল নাচের পা এগিয়ে দিন এবং আমাদেরকে আপনাদের সেরাটা দেখান। সতর্কীকরণ: কোনো ভুল স্টেপ ভবিষ্যতের পরিকল্পনার জন্য ক্ষতিকর হতে পারে’।

সূর্যবংশীর প্রথম ট্র্যাক ‘আইলা রে আইল্লা’ গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।