আওয়ামী লীগ প্রতারক দল: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ একটি প্রতারক রাজনৈতিক দল, এরা মিথ্যা আশ্বাসে জনগণকে বোকা বানায়।

রবিবার বিকেলে সুনামগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে সাবেক সাংসদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রয়াত ফজলুল হক আছপিয়ার শোকসভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল আরো বলেন, সরকার

দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি আর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থতা-এসব থেকে দৃষ্টি সরাতে এই সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করেছে। সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সব ধর্মের মানুষকে নিরাপত্তা দেওয়া। কিন্তু এই আওয়ামী লীগ সরকার

সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাই এসব দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত।

সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হাসান জীবন, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সাংসদ নাছির উদ্দীন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ নেতৃবৃন্দ।