চাকরি

ঢাকা বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : দর্শন বিভাগের জন্য সহযোগী অধ্যাপক ৩ জন। সংশ্লিষ্ট বিষয়ে প-িত এবং দর্শনবিদ্যা বা সংশ্লিষ্ট বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রিধারী। বিশ্ববিদ্যালয়ে বা গবেষণা প্রতিষ্ঠানে কমপক্ষে ৭ বছরের পাঠদানের বা গবেষণার অভিজ্ঞতা এবং স্বীকৃত মানের পত্রিকায় প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ থাকতে হবে। বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা। আবেদন ফরম ও অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে। আবেদন জমা দেওয়া যাবে ২৮ অক্টোবর ২০২১ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রারের দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২০ সেপ্টেম্বর, পৃষ্ঠা ২

বাংলাদেশ নৌবাহিনী

পদ ও যোগ্যতা : এমটিডি (গ্রেড-১৫) ২৯ জন। জেএসসি বা অষ্টম বা সমমানের পাসসহ ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী। ভারী যানবাহন চালনায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম: ৯৭০০-২৩৪৯০ টাকা। ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-১) ৪ জন। এসএসসি  বা সমমানের পাসসহ ভারী জলযান চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী। ভারী যানবাহন চালনায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম: ৯৭০০-২৩৪৯০ টাকা। ক্রেন ড্রাইভার (ক্লাস-১) ২ জন। এসএসসি বা সমমানের পাসসহ ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী। ভারী যানবাহন চালনায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। ফর্ক লিফট ড্রাইভার (গ্রেড-১৫) ১ জন। এসএসসি বা সমমানের পাসসহ ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী। ভারী যানবাহন চালনায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। লিডিং ফায়ারম্যান (গ্রেড-১৫) ৪ জন। এসএসসি বা সমমানের পাসসহ ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী। ভারী যানবাহন চালনায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। ফায়ার ইঞ্জিন ড্রাইভার (গ্রেড-১৫) ৩ জন। এসএসসি  বা সমমানের পাসসহ ভারী যান চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী। ভারী যানবাহন চালনায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-২) ৪ জন। এসএসসি  বা সমমানের পাসসহ ভারী জলযান চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী। ভারী যানবাহন চালনায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ক্রেন ড্রাইভার (ক্লাস-২) ৪ জন। এসএসসি বা সমমানের পাসসহ ক্রেন ড্রাইভিং এ বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী। ভারী যানবাহন চালনায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদরদপ্তর, বনানী, ঢাকা; এই ঠিকানায় ডাকযোগে আবেদন পৌঁছানো যাবে ২৮ অক্টোবর অফিস চলাকালীন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৫ অক্টোবর, পৃষ্ঠা ৯

গ্রন্থনা : আনিকা তাহসিন