বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আওয়ামী লীগ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে কথা বলবে না। কারণ, তারা তো উন্নয়নের জোয়ারে ভাসছেন। সব দিক থেকে বাংলাদেশ একটি অশান্তির দেশ হিসেবে পরিণত হয়েছে।’
গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কৃষক দলের উদ্যোগে প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন থেকে তিনি এসব কথা বলেন।
সাবেক এই মন্ত্রী বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক ঘটনাগুলো সাম্প্রদায়িক দাঙ্গা নয়, এটা হচ্ছে রাজনৈতিক চক্রান্ত। দেশের মানুষের মুখে কুলুপ দেওয়ার জন্য এই রাজনৈতিক চক্রান্ত। এই সরকার সামাজিক সম্প্রীতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।