শিক্ষাপ্রতিষ্ঠান ঝুঁকিমুক্ত-নিরাপদ রাখার কর্মশালা

সুইজারল্যান্ডভিত্তিক দাতা সংস্থা ‘গ্লোবাল অ্যালায়েন্স এনজিওস ফর রোডসেপ্টি’র অর্থায়নে হাইওয়েসংলগ্ন শিক্ষাপ্রতিষ্ঠান দুর্ঘটনার ঝুঁকিমুক্ত ও নিরাপদ রাখার উদ্দেশ্যে গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘একক আত্মমানবিক উন্নয়ন সংস্থা’ এবং ‘সেফ রোড কনসালট্যান্ট’ যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে। একক আত্মমানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আবদুল ওয়াহেদ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন এবং সেফ রোড কনসালট্যান্টের পরিচালক মো. আবুল হোসেন জরিপে প্রাপ্ত ফলাফল এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি