পঞ্চম অধ্যায় : ঝুঁকি ও অনিশ্চয়তা
বহুনির্বাচনী
১. আপ্যায়ন খরচ পরিশোধের অক্ষমতায় কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়?
ক. আর্থিক খ. তারল্য গ. সুদের হারের ঘ. ব্যবসায়িক
২. প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফলের চেয়ে কম বা বেশি হয় কেন?
ক. ঝুঁকির কারণে খ. অনিশ্চয়তার কারণ
গ. গরমিলের কারণে ঘ. পরিচালনার কারণে
৩. ঝুঁকির পরিমাপ করা হয়Ñ
র. বিভিন্ন কৌশল অবলম্বন করে রর. সঠিক পরিকল্পনার মাধ্যমে
ররর. প্রতিষ্ঠানের ব্যয় কমিয়ে এনে
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. র ও ররর ঘ. র, রর ও ররর
৪. রাফাত সম্প্রতি উদয়নের সামনে একটি লাইব্রেরি দেওয়ার সিদ্ধান্ত নিল। এর অর্থায়নের জন্য তার কাছে থাকা ২,০০,০০০ টাকার বন্ড ও ডিবেঞ্চার বিক্রয় করতে গেলে সে ক্রেতা সংকটে পড়ে। রাফাত কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছে?
ক. সুদের হারের ঝুঁকি খ. তারল্য ঝুঁকি
গ. ব্যবসায়িক ঝুঁকি ঘ. আর্থিক ঝুঁকি
৫. ‘আদর্শ বিচ্যুতি’ ব্যবহার করে ঝুঁকি পরিমাপ করার পদ্ধতিটি কোন ধরনের?
ক. হিসাববিজ্ঞানিক খ. ফিন্যান্সিক গ. পরিসংখ্যানিক ঘ. গাণিতিক
৬. ঝুঁকির সৃষ্টি হয়Ñ
র. সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনে রর. আকস্মিক দুর্ঘটনার কারণে
ররর. বাজারে নতুন পণ্যের উপস্থিতিতে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৭. বিচ্যুতি থেকে সৃষ্টি হয় কোনটি?
ক. ঝুঁকি খ. অনিশ্চয়তা গ. গরমিল ঘ. লাভ-লোকসান
৮. অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা হয় তা কী দ্বারা প্রকাশ করা হয়?
ক. প্রত্যাশিত আয় খ. প্রকৃত আয় গ. ঝুঁকি ঘ. বিচ্যুতি
৯. জনাব কবির সম্প্রতি চাকরির পেনশন বাবদ ৩০ লাখ টাকা পান। এগুলো তিনি বিনিয়োগের মাধ্যমে ঝুঁকিমুক্ত উপায়ে আয় করতে চান। জনাব কবিরের জন্য ঝুঁকিমুক্ত আয় হতে পারেÑ
র. ব্যাংকে জমা রাখা রর. সরকারি ট্রেজারি বন্ড ক্রয়
ররর. বেসরকারি বন্ড ক্রয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১০. কোম্পানি কী কারণে দেউলিয়া হয়?
ক. ব্যবসায়িক ঝুঁকি বেশি হলে খ. আর্থিক ঝুঁকি বেশি হলে
গ. সুদের হার ঝুঁকির কারণে ঘ. দায় পরিশোধে ব্যর্থ হলে
১১. যেসব আয়ের সঙ্গে ঝুঁকি জড়িত সেসব আয়কে কোন ধরনের আয় বলা হয়?
ক. অনুমেয় আয় খ. প্রকৃত আয় গ. ঝুঁকিবহুল আয় ঘ. অর্জিত আয়
১২. আর্থিক ঝুঁকি সৃষ্টি হয় কীভাবে?
ক. দায় পরিশোধের অক্ষমতা থেকে
খ. অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ সংগ্রহ করলে
গ. পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে
ঘ. ঋণ গ্রহণ থেকে বিরত থাকলে
১৩. ঝুঁকি পরিমাপের জন্য কোনটির ব্যবহার করা হয়?
ক. গড় ব্যবধান খ. গড় গ. মধ্যক ঘ. আদর্শ বিচ্যুতি
১৪. কোন ধরনের ঝুঁকির কারণে কোম্পানি দ্রুত বিলোপসাধন হতে পারে?
ক. আর্থিক ঝুঁকি খ. ব্যবসায়িক ঝুঁকি
গ. তারল্য ঝুঁকি ঘ. সুদ হারের ঝুঁকি
১৫. নিচের কোনটি পরিমাণযোগ্য নয় কিন্তু অনুমান করা যায়?
ক. আয় খ. ব্যয় গ. ঝুঁকি ঘ. অনিশ্চয়তা
১৬. তারল্য ঝুঁকির সম্মুখীন হতে হয়Ñ
র. শেয়ারহোল্ডারকে রর. বন্ডহোল্ডারকে ররর. ডিবেঞ্চার হোল্ডারকে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১৭. স্কয়ার কোম্পানি প্রত্যাশা করেছিল ২০২০ সালে ২৫% নিট মুনাফা করবে। কিন্তু বছর শেষে দেখে প্রতিষ্ঠানটির প্রকৃত মুনাফা হয়েছে ১৯%। এখানে ৬% বিচ্যুতিকে কী বলা যায়?
ক. অনিশ্চয়তার উৎস খ. ঝুঁকির উৎস
গ. নিট ক্ষতি ঘ. নিট ব্যবধান
১৮. একটি প্রতিষ্ঠানের গড় আয় থেকে আয়ের ব্যবধানের বর্গের গড় ১৪৫.৭ হলে আদর্শ বিচ্যুতি শতকরা কত হবে?
ক. ১২.১৮ খ. ১২.৭০ গ. ১২.৪৭ ঘ. ১২.০৭
১৯. ঝুঁকিমুক্ত আয়ের ক্ষেত্র হলোÑ
র. শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করা
রর. সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল ক্রয় করা
ররর. জাতীয় সঞ্চয়পত্র ক্রয় করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
২০. প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান হওয়ার সম্ভাবনাকে কী বলে?
ক. অনিশ্চয়তা খ. ঝুঁকি গ. লাভ ঘ. ক্ষতি
২১. কীভাবে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়?
ক. পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে
খ. দায় পরিশোধের অক্ষমতা থেকে
গ. অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ সংগ্রহ করলে
ঘ. ঋণ গ্রহণ থেকে বিরত থাকলে
উত্তর
১. ঘ, ২. খ, ৩. ক, ৪. খ, ৫. গ, ৬. ঘ, ৭. ক, ৮. গ, ৯. ক, ১০. ঘ, ১১. গ, ১২. ক, ১৩. ঘ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. গ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. গ, ২০. খ, ২১. খ