চাকরি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

পদ ও যোগ্যতা : রসায়নবিদ ৯ জন। রসায়ন শাস্ত্রে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে   স্নাতকোত্তর ডিগ্রি পাস অথবা ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক (সম্মান)সহ ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি পাস। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

ক্রয়/ভা-ার/ সিঅ্যান্ডএফ কর্মকর্তা ৫ জন। ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস অথবা ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক (সম্মান)সহ ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি পাস। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কর্মরত বিভাগীয় প্রার্থীদের বেলায় সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী নিরাপত্তা কর্মকর্তা/আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা ২ জন। নিরাপত্তা ও অনুসন্ধান বিষয়ক কাজে ৫ বছরের অভিজ্ঞতাসহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি বা সমমান পাস। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

২৫ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর।http://bpdb.teletalk.com.bd  ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২১ রাত ১২টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও অন্যান্য দরকারি সব তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির এই www.bpdb.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কর্মচারী পরিদপ্তর, ওয়াপদা ভবন, (৫ম তলা) মতিঝিল, বা/এ, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১০ অক্টোবর, পৃষ্ঠা ৬

মহা পরিচালকের কার্যালয়

কর পরিদর্শন পরিদপ্তর

পদ ও যোগ্যতা : মেশিন অপারেটর ১ জন। এসএসসি বা সমমান পাস। ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা। বেতনক্রম : ৮৮০০-২১৩১০ টাকা। অফিস সহায়ক ৫ জন। এসএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।

২৫ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ এবং বয়স সর্বোচ্চ ৩০ বছর।

মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। (http://dgi.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে ৩১ অক্টোবর ২০২১ বিকেল ৫টা পর্যন্ত।  আবেদনসহ অন্যান্য দরকারি তথ্য জানা যাবে পরিদপ্তরের এই www.taxesinspection.gov.bd) ওয়েবসাইট থেকে। যোগযোগ : মহা পরিচালকের কার্যালয়, কর পরিদর্শন পরিদপ্তর, রিজ আহমেদ স্কয়ার (১৫ তলা) ৫০/১ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৭ অক্টোবর, পৃষ্ঠা ৬

গ্রন্থনা : আনিকা তাহসিন