হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী হাসপাতালে

হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার থেকে তিনি চট্টগ্রামের ফটিকছড়ির একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিস এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার মাওলানা ইদ্রিস জানিয়েছেন, হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি এখন কিছুটা সুস্থ।

এ বছরের ১৯ আগস্ট হেফাজতে ইসলামের তৎকালীন আমির জুনায়েদ বাবুনগরী মারা যান। তার মৃত্যুতে হেফাজতে ইসলামের আমির পদটি শূন্য হয়। সেদিনই জুনায়েদ বাবুনগরীর জানাজার আগে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমির ঘোষণা করেন সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম। 

হেফাজতে ইসলামের আমির পদে নির্বাচিত হওয়ার আগে তিনি সংগঠনের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন।