পুলিশের হামলায় শতাধিক নেতা-কর্মী আহত ও আটক, দাবি বিএনপির

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ডাকা বিএনপির বিক্ষোভে পুলিশের হামলা ও শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে রিজভী পূর্বঘোষিত শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলা এবং নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

রিজভী বলেন, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ব্যর্থতার প্রতিবাদে বিএনপি’র পূর্বঘোষিত শান্তিপূর্ণ মিছিলে হামলা ও গুলি চালিয়েছে পুলিশ। এ সময় পুলিশ শতাধিক নেতা-কর্মীকে আটক করে, এখনো বিভিন্ন স্থান থেকে আটকের খবর পাওয়া যাচ্ছে।

আটক নেতা-কর্মী হলেন- মো. শাখাওয়াত হোসেন নান্নু, সাবেক সদস্য, কৃষকদল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি; এ আর বি মামুন, সহসভাপতি, তাঁতি দল নারায়ণগঞ্জ জেলা শাখা; আবদুর রেজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক, তাঁতি দল, নারায়ণগঞ্জ জেলা শাখা; মো. ফরিদ, যুবদল নেতা, কামরাঙ্গীরচর থানা; চায়না সুমন, যুবদল নেতা, নিউমার্কেট থানা; মো. জসিম, যুবদল নেতা, যাত্রাবাড়ী থানা; রেজাউল ইসলাম প্রিন্স, যুবদল নেতা, রমনা থানা; মো. সুমন, বিএনপি নেতা, ঢাকা মহানগর দক্ষিণ; মো. রাসেল, লালবাগ থানা, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ; মো. রাকিব, বদরুল, জুয়েল, লালবাগ থানা বিএনপি; মো. শুক্কুর, শাহবাগ থানা বিএনপি নেতা; মো. মুতাছিন বিল্লাহ, ছাত্রদল নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়; মো. জেহাদুল রঞ্জু, ছাত্রদল নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়; মো. আবু সুফিয়ান, ছাত্রদল নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়; আবু হান্নান তালুকদার, ছাত্রদল নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়; জাসাস নেতা হাজী আবদুল কাইয়ুম, মো. জসিম উদ্দিন, ৬২ নং ওয়ার্ড বিএনপি নেতা; মো. তুহিন, ডেমরা থানা বিএনপি নেতা; রাকিব, রাসেল, সালাহউদ্দিন, মহিউদ্দিন, ইমরান গাজি; যুবদল নেতা ইউনুস; ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দল নেতা রুস্তুম আলী; বাবুল আহমেদ মুন্না; শাহাদাৎ হোসেন; নাসির উদ্দিন বিপ্লব; বোরহান উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী।

এছাড়া পুলিশের গুলি ও লাঠি চার্জে গুরুতর আহত হয়েছেন- গোলাম মাওলা শাহীন, আহ্বায়ক, যুবদল ঢাকা মহানগর দক্ষিণ; স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম; মিজান, যুবদল নেতা, শাহবাগ থানা; টুটুল, যুগ্ম আহ্বায়ক, কদমতলী থানা; হানু মিয়া, যুবদল নেতা, কোতোয়ালি থানা; মোস্তফা, যুবদল নেতা, রমনা থানা; শফিকুল আলম রুবেল, যুবদল সদস্য, শাহবাগ থানা; পল্টন থানা বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা জিয়াউল আনোয়ার, জাহিদ, স্বপন, সুফিয়ান, চন্দন, শামসুদ্দিন ভূঁইয়া, আব্দুর রশিদ, আমির হোসেন, সাত্তার, শামিম, যুবদল নেতা মইন, মোহন মোল্লা, জাবেদ ইকবাল, সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা মহানগর পূর্ব; ছাত্রদলের সাবেক সহসভাপতি মনিরা আক্তার রিক্তা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক সেলিনা সুলতানা নিশিতা, সাবেক যুগ্ম সম্পাদক শওকত আরা উর্মি; সোনিয়ারা, মহিলা দল নেত্রী; নাসরিন, মহিলা দল নেত্রী; ওমর ফারুক কাওসার, সহ সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ; মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক ভূঁইয়া; সুজন মোল্লা, যুগ্ম সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; মিল্লাত উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; আজিমুল হাসান চৌধুরী, যুগ্ম সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; মো. মহসিন, ছাত্রদল নেতা, সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় শাখা।

রিজভী জানান, গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।