এমন নামও শুনবেন, যারা আপনাদের খুব পরিচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের কয়েকটি স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় পরিচিতদের নাম এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে কিছু নাম বলেছেন। আরো নিশ্চিত হয়ে শিগগিরই তা জানানো হবে।

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব বলেন।

নোয়াখালীর ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এমন নামও শুনবেন, যারা আপনাদের খুব পরিচিত ব্যক্তি। 
তবে তিনি বলেন, অপরাধী অপরাধীই। তাদের কোনো ছাড় নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধিপত্য বিস্তার, মাদকসহ কিছু বিষয় নিয়ে রোহিঙ্গাদের মধ্যে অশান্তি বিরাজ করছে 

সংলাপে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক।