২৪ ঘণ্টায় করোনায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ২৭৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৮৩৪ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করে ২৭৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৬৮ হাজার ২৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন নারী।

এর মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে ২ জন করে এবং রাজশাহী ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কেউ মারা যাননি।