দুলাল শেখ হত্যা মামলায় ৫ পলাতক আসামির ফাঁসির আদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরের ক্ষুদ্র ব্যবসায়ী দুলাল শেখ হত্যার বিচারের রায়ে ৫ আসামির প্রত্যককে ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় দেন। আসামীদের সবাই পলাতক রয়েছে।

২০১২ সালের ২ জুন রাতে আসামিরা দুলাল শেখকে পরস্পর যোগসাজশে হত্যা করে।

বিচারক দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার ৫ আসামিকে ফাঁসির আদেশ ও প্রত্যেককে ৫০ হাজার করে টাকা জরিমানার আদেশ দেন।

আসামিরা হলেন মুকসুদপুর উপজেলার ভট্টাচার্য্য কান্দি গ্রামের ফক্কার শেখ, মো. মেহেদী হাসান শেখ, গোহালা গ্রামের সুমন সাহা, একই গ্রামের মো. কাওছার ফকির এবং শ্রীজিতপুর গ্রামের মো. আল আমিন মোল্লা।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি মো. শহিদুজ্জামান খান এবং আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন মুন্সী মো. আতিয়ার রহমান এবং মোহাম্মদ আবু তালেব শেখ।

মামলার বাদী ছিলেন নিহতের স্ত্রী সুলতানা বেগম।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২ জুন রাতে আসামিরা দুলাল শেখকে পরস্পর যোগসাজশে কুপিয়ে হত্যা করে কুমার নদীতে ফেলে দেয়। পরের দিন ৩ জুন নদী থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ওই দিনই মুকসুদপুর থানায়  জনকে আসামি করে নিহতের স্ত্রী সুলতানা বেগম একটি হত্যা মামলা করেন।

বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার ৫ আসামিকে ফাঁসি ও জরিমানার আদেশ দেওয়া হয়।