হোয়াটসঅ্যাপে ৮০ হাজার টাকার গাঁজা অর্ডার করেন আরিয়ান!

শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিনের প্রথম শুনানি হয় মঙ্গলবার। এই মামলা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এরই মাঝে ফাঁস হয়েছে আরিয়ানের নতুন হোয়াটসঅ্যাপ চ্যাট। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে আরিয়ানের ফোন ঘেঁটে যে চ্যাট পেয়েছে এনসিবি সেখানে অপর দুজনের সঙ্গে কোকেন নিয়ে প্ল্যান করতে দেখা গেছে আরিয়ানকে।

ফাঁস হওয়া নতুন হোয়াটসঅ্যাপ চ্যাটে ৮০ হাজার টাকার গাঁজা অর্ডার করেছেন আরিয়ান।

সেখানে আরিয়ান লিখেছেন, ‘কোকেন আগামীকাল’। শুধু তাই নয়, মজা করে বন্ধুদের এনসিবির হাতে ধরিয়ে দেওয়ার কথাও সেই চ্যাটে বলেছেন তিনি।

শুরু থেকেই এনসিবি জানিয়েছে, দীর্ঘ সময় ধরে নিষিদ্ধ মাদক সেবন করছেন আরিয়ান খান। এর আগে অনন্যা পাণ্ডের সঙ্গে আরিয়ানের একটি হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হয়েছিল। সেখানে আরিয়ানকে গাঁজা জোগাড় করে দেওয়ার কথা বলেছিলেন অনন্যা।

জানা গেছে, এই মাদক মামলায় এনসিবির জালে আটক মাদক পাচারকারী অচিত কুমারের কাছ থেকে ৮০ হাজার টাকার গাঁজা অর্ডার করেছিলেন আরিয়ান খান। এই বিপুল পরিমাণ গাঁজা কীভাবে, কোথায় সাপ্লাই করা হয়েছিল তা খতিয়ে দেখছে এনসিবি।

গত ২ অক্টোবর আটক করা হয়েছিল আরিয়ানকে, পরদিন এনসিবি-র হাতে গ্রেপ্তার হন তিনি। এরপর দু-দফা এনসিবি হেফাজত শেষে গত ৮ অক্টোবর থেকে আর্থার রোড জেলে নেয়া হয় তাকে।

ম্যাজিস্ট্রেট কোর্টের পর গত সপ্তাহে সেশন কোর্টও খারিজ করে দিয়েছে আরিয়ান খানের জামিন আবেদন। ম্যাজিস্ট্রেট কোর্ট গ্রহণযোগ্যতার জেরেই খারিজ করেছিল আরিয়ানের জামিন আবেদন।

সূত্র: হিন্দুসটান টাইমস