বলিভিয়ায় ১১ বছর বয়সী এক কিশোরীকে তার দাদা ধর্ষণ করে। ধর্ষণের পরে ২১ সপ্তাহ পর তার পরিবার জানতে পারে। এখন ওই কিশোরীর মা স্বাস্থ্যের ঝুঁকির কারণে গর্ভপাত ঘটাতে চাচ্ছে না। খবর: ডেইলি মিরর
চিকিৎসকেরা চাচ্ছে গর্ভপাত করানো হোক কিন্তু ওই কিশোরীর কোনোভাবেই গর্ভপাত করাতে দিতে চান না তার মা।
তবে, প্রথমে তার পরিবার গর্ভপাতের সিদ্ধান্ত নিলেও সেই সিদ্ধান্ত পাল্টে ফেলেন।
তাদের আইনজীবী জিওভান্নি ক্যাবেলো আউটলেট প্যাগিনা সিয়েটকে বলেছেন, এই সিদ্ধান্তটি অত্যন্ত স্পর্শকাতর। পরিবার চাচ্ছে গর্ভাবস্থা চালিয়ে যেতে। ফলে কিশোরীকে মেডিকেল বোর্ড প্রসূতি ওয়ার্ডের তত্ত্বাবধানে রেখেছে।
কিশোরীর মা জানিয়েছেন, মাতৃত্বকালীন প্রয়োজনীয় সব যত্ন দেওয়া হচ্ছে। আমরা অনাগত শিশুটির জন্য অপেক্ষা করছি।
ওই কিশোরীর দাদাকে সন্দেহভাজন হিসেবে হেফাজতে নেয়া হয়েছে।