বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
পদ ও যোগ্যতা : সহকারী পরিচালক (প্রশাসন) ১১ জন। ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস অথবা ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক (সম্মান)সহ ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি পাস। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কর্মরত বিভাগীয় প্রার্থীদের বেলায় কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। http://bpdb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২১ রাত ১২টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও অন্যান্য দরকারি সব তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির এই www.bpdb.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কর্মচারী পরিদপ্তর, ওয়াপদা ভবন, (৫ম তলা) মতিঝিল, বা/এ, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১০ অক্টোবর, পৃষ্ঠা ৬
মহাপরিচালকের কার্যালয়
কর পরিদর্শন পরিদপ্তর
পদ ও যোগ্যতা : উচ্চমান সহকারী ১ জন। অন্যূন ২য় শ্রেণি বা সমমানের ফলসহ স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষ। টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ৩০ এবং ইংরেজিতে ২৫ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ এবং বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। (http://dgi.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে ৩১ অক্টোবর ২০২১ বিকেল ৫টা পর্যন্ত। আবেদনসহ অন্যান্য দরকারি তথ্য জানা যাবে পরিদপ্তরের এই www.taxesinspection.gov.bd ওয়েবসাইট থেকে। যোগাযোগ : মহাপরিচালকের কার্যালয়, কর পরিদর্শন পরিদপ্তর, রিজ আহমেদ স্কয়ার (১৫ তলা) ৫০/১ ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৭ অক্টোবর, পৃষ্ঠা ৬
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
পদ ও যোগ্যতা : ভেটেরিনারি কর্মকর্তা ৩ জন। পশু চিকিৎসা বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস এবং ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রেশন প্রাপ্ত। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। (http://dscc.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২১ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও অন্যান্য দরকারি সব তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির এই
www.dscc.gov.bd ওয়েবসাইটে। যোগাযোগ : সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, নগর ভবন, ঢাকা।
সূত্র : কালের কণ্ঠ, ৯ অক্টোবর, পৃষ্ঠা ৪
গ্রন্থনা : আনিকা তাহসিন