অনূর্ধ্ব-২৩ দলের অভিযান শুরু আজ

উজবেকিস্তানে আজ শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের ‘ডি’ গ্রুপের খেলা। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল শক্তিশালী কুয়েত অলিম্পিক দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে অভিযান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। গ্রুপে এ ছাড়াও অংশ নিচ্ছে উজবেকিস্তান ও সৌদি আরব। ৩০ অক্টোবর বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে স্বাগতিকদের বিপক্ষে। এরপর ২ নভেম্বর মারুফুল হকের শিষ্যদের শেষ ম্যাচ সৌদি আরবের সঙ্গে।