বাংলাদেশ সেনাবাহিনী

কুয়েত সশস্ত্র বাহিনীর সঙ্গে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশে সফররত কুয়েতের সশস্ত্র বাহিনীর সহকারী চিফ অব স্টাফ মেজর জেনারেল খালেদ এ এইচ এইচ এম আল কাদরি এবং বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) মেজর জেনারেল সাকিল আহমেদের সঙ্গে ‘বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট চুক্তি-২০২১’ স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই চুক্তি হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েেেছ।

আইএসপিআর জানায়, চুক্তি স্বাক্ষরের আগে গত মঙ্গলবার সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কুয়েত সশস্ত্র বাহিনীর সফররত সহকারী চিফ অব স্টাফ। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। এ ছাড়া দু’দেশের সেনাবাহিনীর দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। মেজর জেনারেল আল কাদরির নেতৃত্বে কুয়েত সশস্ত্র বাহিনীর ৫ সদস্যের একটি দল ৮ দিনের রাষ্ট্রীয় সফরে গত ২১ অক্টোবর ঢাকায় আসে। আজ বৃহস্পতিবার দলটি নিজ দেশে প্রত্যাবর্তন করবে।