বুদ্ধিমান বাস ড্রাইভারের কারণে বেঁচে গেলেন মা ও সন্তান (ভিডিও)

চীনের গুয়াংজুতে এক মা তার সন্তানকে নিয়ে ফ্লাইওভারের ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলেন, আর ঠিক সেই সময়েই পাশ দিয়ে যাওয়া এক বুদ্ধিমান বাস চালক তা দেখে বাস থামিয়ে দ্রুত তাদের উদ্ধার করেন।

ঝাং নামের ওই বাস ড্রাইভার দেখেন, ওই নারী রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় অদ্ভুত আচরণ করছেন। এরপর তিনি দ্রুত বাস থামান এবং তার সিট থেকে লাফ দিয়ে নেমে যাত্রীদের সাহায্যে ওই নারী ও তার সন্তানকে বাসে টেনে তোলেন।

ঝাং পরে বলেন, ‘নারীটি তখন খুব আবেগপ্রবণ ছিল এবং শিশুটিও ভয় পেয়ে গিয়েছিল এবং কাঁদতে শুরু করেছিল। আমি তাদের সান্ত্বনা দেওয়ার জন্য অনেক নরম গলায় কথা বলেছি এবং তাদের ভয় না পেতে বলেছি’।

দুজনেই এখন নিরাপদ আছে। ওই নারীকে চিকিৎসকরা পরীক্ষা করে দেখছেন বলে জানা গেছে।