ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৭৩ জন । এদের মধ্যে ঢাকায় ১৩৯ জন এবং ঢাকার বাইরে ৩৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। মোট আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ২২৭ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮৫১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৬৮৮ জন, আর বাকি ১৬৩ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ২৩ হাজার ২২৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ২৮৭জন। এ ছাড়া চলতি বছরে ডেঙ্গুতে মোট মারা গেছেন ৮৯ জন।