অষ্টম শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

পঞ্চম অধ্যায় : জীবনের জন্য খেলাধুলা

বহুনির্বাচনী

১. বাস্কেটবল খেলায় ড্রিবলিং কী?

i. খেলার সৌন্দর্য ii. একটি কৌশল iii. বল নিয়ন্ত্রণের একটি পদ্ধতি

নিচের কোনটি সঠিক?

ক. i      খ. i ও ii     গ. ii ও iii    ঘ. i, ii ও iii

২. লে-আপ শুট কোন খেলার সঙ্গে সম্পৃক্ত?

ক. বাস্কেটবল   খ. হ্যান্ডবল   গ. ফুটবল   ঘ. ভলিবল

৩. মন ও শরীর গঠনের অন্যতম উৎস হলো

ক. খাবার গ্রহণ   খ. সংগীত চর্চা  গ. শিক্ষা    ঘ. খেলাধুলা

৪. টাই অর্থ কী?

ক. সমতা   খ. বাঁধা   গ. চেষ্টা   ঘ. গলায় ব্যবহৃত কাপড়

৫. বাংলাদেশের যে পর্যায়ে বাস্কেটবল প্রতিযোগিতা হয়

i. আন্তঃস্কুল            ii. আন্তঃকলেজ    iii. আন্তঃবিশ্ব¦বিদ্যালয়

নিচের কোনটি সঠিক?

ক. i      খ. i ও ii     গ. ii ও iii    ঘ. i, ii ও iii

উদ্দীপকের আলোকে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

পরশ খেলার জন্য ৪০ মিটার দৈর্ঘ্য ও ২০ মিটার প্রস্থ একটি মাঠ তৈরি করল। খেলাটিতে প্রত্যেক দলে ১৪ জন খেলোয়াড় থাকে কিন্তু ৫ জনের কম খেলোয়াড় হলে খেলা হয় না।

৬. পরশের আঁকা মাঠটি কোন খেলার?

ক. ভলিবল   খ. রাগবি  গ. হ্যান্ডবল     ঘ. ব্যাডমিন্টন

৭. পরশের প্রত্যাশিত খেলাটির কলাকৌশল হলো

i. বল ধরা     ii. বল পাস দেওয়া  iii. গোলপোস্টে বল ছোড়া

নিচের কোনটি সঠিক?

ক. i      খ. i ও ii     গ. ii ও iii    ঘ. i, ii ও iii

উত্তর

১. গ, ২. ক, ৩. ঘ, ৪. ক, ৫. ঘ, ৬. গ, ৭. ঘ