সিনেমা এখনো শেষ হয়নি: আরিয়ানের জামিন প্রসঙ্গে মন্ত্রী নবাব

মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে থানায় অভিযোগ করেছেন নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বোন ইয়াসমিন। কিন্তু দুপুরে শাহরুখ খানের আরিয়ান জামিন পাওয়ার খবরে পেয়েই ফের ‘মুখ’ খুললেন তিনি।

নবাব মালিক টুইটারে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লেখেন, পিকচার আভি বাকি হ্যায় বা সিনেমা এখনো শেষ হয়নি)।

মুম্বাইয়ের প্রমোদতরী থেকে মাদক উদ্ধার মামলায় তদন্তকারী সমীরের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অসততার অভিযোগ তুলে চলেছেন এনসিপি প্রধান শরদ পওয়ারের ঘনিষ্ঠ নেতা নবাব।

তদন্তে অনিয়মের অভিযোগের পাশাপাশি ভুয়া জন্ম সনদ দাখিল করে চাকরি এমনকি, ধর্মীয় পরিচয় গোপনের মতো অভিযোগও রয়েছে সেই তালিকায়।

সমীর অবশ্য সব অভিযোগই অস্বীকার করেন করেছেন। এনসিবি-ও ওই মামলার তদন্তকারী অফিসারের দায়িত্ব থেকে সমীরকে সরায়নি। তবে তার বিরুদ্ধে তদন্ত হবে বলে জানিয়েছে।

এই পরিস্থিতিতে ইয়াসমিন অভিযোগ তুলেছেন, নবাব নেটমাধ্যমে তার ওপর নজরদারি চালাচ্ছেন। তার ব্যক্তিগত পরিসরের গোপনীয়তা লঙ্ঘন করছেন। ফেইসবুক, ইনস্টাগ্রাম থেকে ব্যক্তিগত মুহূর্তের ছবি সংগ্রহ করে তা সংবাদমাধ্যমে প্রকাশ করার হুমকিও দিচ্ছেন।