বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের জন্মদিন উপলক্ষে জন্মদিনের প্রথম প্রহরে খাবার বিতরণ করেছে হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ ছাত্রলীগ।
হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগ নেতা হারুনর অর রশিদের পক্ষ থেকে ছিন্নমূল, অসহায় ও পথশিশুদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
জন্মদিনের প্রথম প্রহরেই সাধারণ মানুষ, পথশিশু এবং ছিন্নমূল মানুষ ছাত্রলীগ সভাপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
হারুনর অর রশিদ বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ সুস্থ ধারার রাজনীতির জন্য কাজ করে যাচ্ছে। বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় ভাইয়ের নেতৃত্বে ছাত্রলীগ তার হারানো গৌরব ফিরে পাবে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক এস এম রিয়াদ হাসান, সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দীন, মো. হাবিবুর রহমান হাবিব প্রমুখ।