চাঁদপুরে শিক্ষামন্ত্রী

ঝরে পড়া শিক্ষার্থী কত ভাগ এখনো বলা যাচ্ছে না

করোনা মহামারীতে ঠিক কত ভাগ শিক্ষার্থী ঝরে পড়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গতকাল শনিবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৯০ ভাগের বেশি শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট জমা পাচ্ছি। তার মানে তারা ঝরে পড়েনি। এখনো অনেক বাবা-মা তাদের সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে ভয়ে আছেন। যার ফলে শিক্ষার্থীদের উপস্থিতির হার এখনো শতভাগ নয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে শিক্ষার্থীদের উপস্থিত আরও বৃদ্ধি পাবে।’

দীপু মনি বলেন, ‘আমরা এখনো বলতে পারছি না ঠিক কত সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়েছে। তবে কিছু হয়তো ঝরে পড়েছে।