চাকরি

পরিবেশ, বন ও জলবায়ু

পরিবর্তন মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : হিসাবরক্ষক ১ জন। বাণিজ্যে ২য় শ্রেণির স্নাতক বা সমমানের পাস এবং কম্পিউটার চালনায় দক্ষ। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ৪ জন। স্নাতক বা সমমান পাস। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। http://moefcc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৬ নভেম্বর ২০২১ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে এই www.moef.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, প্রশাসন-১ অধিশাখা।

সূত্র :  ইত্তেফাক, ২৭ সেপ্টেম্বর, পৃষ্ঠা ৭

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ

পদ ও যোগ্যতা : সহকারী পরিচালক ১০ জন। আইন, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন অথবা ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিষয়ে ৪ বছর মেয়াদি ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক অথবা ১ম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ১ জন। কম্পিউটার সায়েন্স/কম্পিউটার প্রকৌশলে ৪ বছর মেয়াদি ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। কর্মকর্তা ২২ জন। যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক সম্মান অথবা ১ম শ্রেণির স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা। প্রোগ্রাম অপারেটর ৩ জন। কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি পাস। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা। চেয়ারম্যান ও সদস্যগণের সহকারী ৫ জন। কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস এবং কম্পিউটার চালনায় দক্ষ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। (http://idra.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৬ নভেম্বর ২০২১ সন্ধ্যা ৬টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে www.idra.org.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, প্রশাসন শাখা-২, প্রশাসন অনু বিভাগ, ৩৭/এ, দিলকুশা বা/এ, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৫ অক্টোবর, পৃষ্ঠা ১০

গ্রন্থনা : আনিকা তাহসিন