আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

জন্মকু-লীর বিচারে দেখা যায়, এ-সপ্তাহে জাতকের বিদেশ থেকে হস্তশিল্প রপ্তানির সুযোগ আসবে। বৈদেশিক রপ্তানি ব্যবসায়ে লাভ হবে।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

পরনারী বা পর-স্ত্রীতে মতিভ্রমের সম্ভাবনা রয়েছে। বৃদ্ধ পুরুষরা অযথা এত বছরের পুরনো বৃদ্ধা শীর্ণ জরাগ্রস্ত স্ত্রীর প্রতি অবিচার করবেন না।

মিথুন : ২১ মে-২০ জুন

জন্মনক্ষত্র অনুযায়ী নবতারা চক্র নিরূপণে জানা যায়, জাতক অবশ্যই পরিবারের সদস্যের পরামর্শানুসারে ব্যবসায়ে বা যেকোনো কাজে লাভবান হবেন।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

গ্রহের প্রভাবে জাতক বিভিনড়ব ঝুটঝামেলায় জড়াবেন। মূলত প্রতিবেশীর যুবা সন্তানের চৌর্যবৃত্তির ফলে মূল্যবান অলঙ্কারাদি ও নগদ অর্থ খোয়া যাবে।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

রাজনৈতিক নেতা-নেত্রীরা অর্ধশিক্ষিত-অশিক্ষিত কর্মীদের অন্যায় অনৈতিক আবদারের শিকার হবেন। শঠতার আশ্রয় নিয়েছেন তো ধ্বংস অনিবার্য।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

মিডিয়া জগতের জাতকরা পুরনো ঋণের ঝামেলায় পড়তে পারেন। ঋণের শৃঙ্খল থেকে মুক্ত করুন নতুবা আপনার সম্মানহানির যোগ রয়েছে।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

প্রযুক্তিনির্ভর জাতকরা কর্মক্ষেত্রে সহকর্মীর শঠতার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তার বিরাগভাজন হতে পারেন। কর্মক্ষেত্রে চিন্তা করে স্বাক্ষর করবেন।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর

বহুদিন পর প্রিয়জনের সাক্ষাৎ অনাবিল আনন্দ দিতে পারে। কিন্তু তার নতুন অভ্যাসগুলো পীড়ার কারণ হবে। চট্ জলদি সিদ্ধান্ত নয়, ধৈর্য ধরুন।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে নতুন কিছু সৃষ্টির লক্ষ্যে আর্থিক কষ্টের সম্মুখীন হবেন। বন্ধু-বান্ধবের সাহায্য নিন। কিন্তু ভুলেও ঋণের ঝামেলায় জড়াবেন না।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

সাধারণত যেমন অসুখের চিকিৎসা আছে তেমনি মুশকিলেরও আসান আছে। তাই বিপদে পড়লে হতাশ হবেন না। ধৈর্য আপনাকে রক্ষা করবে।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

কুম্ভ নারী জাতকের স্ত্রীরোগাক্রান্ত হওয়ার যোগ রয়েছে। ল্যাবিয়া মাইনার বা ল্যাবিয়া মেজরের সমস্যায় ভালো কোনো গাইনি ডাক্তারের সাহায্য নিন।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

পারিবারিক সমস্যার সম্মুখীন হবেন। স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পরও সিদ্ধান্ত নিতে না পারায় অযথা মানসিক কষ্টে না ভুগে, প্রবীণের পরামর্শ নিন।